০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০১ পিএম

ইউজিসির আলোচিত সদস্য ড. মুহাম্মদ আলমগীরের পদত্যাগ

ইউজিসির আলোচিত সদস্য ড. মুহাম্মদ আলমগীরের পদত্যাগ
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সেই আলোচিত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর অবশেষে পদত্যাগ করেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি নিম্ন সাক্ষরকারী গত ১৬ জুন, ২০২৩ তারিখ পূর্বাহ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে উক্ত পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় আমি অদ্য ৮ সেপ্টেম্বর উল্লেখিত সদস্য পদ থেকে পদত্যাগ করছি এবং আমি আমার পূর্বের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক (গ্রেড-১) (মূল পদ) পদে আগামী ৯ সেপ্টেম্বর পূর্বাহ্নে পুন:যোগদান করব।

এমতাবস্থায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

শেখ হাসিনা সরকারের পতনের পরইউজিসি চেয়ারম্যান পদ‌‌ থেকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এরপর গত ২৭ আগস্ট আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাকে এ দায়িত্ব দেওয়ার পর বিক্ষোভ করেন ইউজিসির কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলন করেন‌ কুয়েট সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী প্রকৌশলীরা।

অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। এর মধ্যে পদত্যাগ না করলে ইউজিসি ঘেরাও করার হুমকি দিয়েছিলেন তারা।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক